News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ স্বপ্ন সন্ধানে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া

FOLLOW US: 
Share:
মস্কো: আজ বিশ্বকাপের দ্বিতীয় মহা সেমিফাইনালে মস্কোর লুজনিকি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া। ইংরেজরা একবার বিশ্বকাপ জিতলেও সেই স্বপ্ন এখনও অধরা ক্রোয়েশিয়ার। ২০১৭-তে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের পর কলকাতায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। দুটোই জিতেছে ইংরাজ বাহিনী। তিনে তিন করার অপেক্ষায় গ্যারেথ সাউথগেটের ছেলেরা। তুরুপের তাস, হ্যারি কেন!ইংল্যান্ড অধিনায়ক এ পর্যন্ত দেশের হয়ে ২৮টি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ১৯টি।রাশিয়ায় এখনও পর্যন্ত ৬টি গোল করে তিনিই সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রয়েছেন। স্টার্লিং, দালে আলি, জেসি লিনগার্ডদের নিয়ে তারুণ্য আর গতির মিশেলে বাজিমাত করতে চান ইংরেজ কোচ গ্যারেথ সাউথগেট। তাঁর মতোই স্বপ্ন সন্ধানী ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। বিশ্বকাপের মাসখানেক আগে তাঁকে দলের দায়িত্ব দিয়েছিলেন ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট দাভর সুকের। ১৯৯৮-এর বিশ্বকাপে সেমিফাইনালে শেষ হয়ে গিয়েছিল দাভর সুকেরদের বিশ্বজয়ের আশা। এবার সুকের আশাবাদী, অধরা থেকে যাওয়া সেই স্বপ্ন পূরণ করতে পারবেন  লুকা মদ্রিচ, ইভান রাকিটিচ, ইভান পেরিসিচরা। এ পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া ৮ বার মুখোমুখি হয়েছে। ৪ বার জিতেছে ইংল্যান্ড, ২ বার ক্রোয়েশিয়া।ড্র হয়েছে ২টি ম্যাচ। এবার কি হবে? ১৯৬৬-র স্বপ্ন আবার ছুঁতে পারবে ইংল্যান্ড? ১৯৯৮-এর সেমিফাইনাল পর্ব পেরিয়ে ফাইনালে পৌঁছবে ক্রোয়েশিয়া? উত্তরের অপেক্ষায় ফুটবল বিশ্ব।
Published at : 11 Jul 2018 11:13 AM (IST) Tags: World Cup

সম্পর্কিত ঘটনা

IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে

IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে

IND vs NZ Live: এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে

IND vs NZ Live: এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয়  ওয়ান ডে

IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের

IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের

IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?

IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?

RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?

RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?

বড় খবর

Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী

Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী

DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি

DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি

West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক

Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক