এক্সপ্লোর

WTC Final: ভাল ক্রিকেট খেললে আমরাই জিতব, ফাইনালের আগে আত্মবিশ্বাসী হেডস্যার দ্রাবিড়

Team India: ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। সেই শেষ। তারপর থেকে আর আইসিসি-র কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি ভারত।

লন্ডন: প্রায় ১০ বছর কেটে গিয়েছে। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভারত। সেই শেষ। তারপর থেকে আর আইসিসি-র কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি ভারত। 

সেই খরা কি কাটাতে পারবে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)? ছবিটা পরিষ্কার হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। কারণ, ওভালে ৭-১১ জুন আরও একটি আইসিসি ইভেন্টের ফাইনালে নামছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। প্রতিপক্ষ? অস্ট্রেলিয়া (Ind vs Aus)।

বারবার আইসিসি (ICC Trophy) ইভেন্ট থেকে খালি হাতে ফেরা কি দলের ওপর বাড়তি চাপ তৈরি করছে? সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেছেন, 'একেবারেই না। আইসিসি ট্রফি জেতার কোনও চাপ আমরা অনুভব করছি না। অবশ্যই ট্রফি জিততে পারলে ভালই লাগবে। আইসিসি টুর্নামেন্ট জিততে পারাটা সব সময়ই আনন্দের।'

দ্রাবিড় আরও বলেছেন, 'এটাও ভেবে দেখতে হবে যে, এই ফাইনাল খেলাটা গত ২ বছরের পরিশ্রমের মিলিত ফল। অনেক সাফল্যের মেলবন্ধনের পর এই জায়গায় পৌঁছেছি। অনেক কিছু ইতিবাচক দিক রয়েছে। টেবিলে কোথায় দাঁড়িয়ে আছি দেখতে হবে। অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছি। ইংল্যান্ডে সিরিজ ড্র করেছি। ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেছি। সারা বিশ্ব জুড়ে গত ৫-৬ বছরে খেলে বেড়িয়েছে এই দল। আইসিসি ট্রফি পাইনি বলে এগুলো মিথ্যে হয়ে যাবে না। বৃহত্তর ছবি এটাই।' যোগ করেছেন, 'অবশ্যই ট্রফি জিততে পারলে ভাল হতো। যে কোনও ক্রিকেট ম্যাচই আপনি জিততে চাইবেন। এটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর জিতে মাঠ ছাড়তে পারলে দারুণ হবে।'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনেকেই অস্ট্রেলিয়াকে ফেভারিট হিসাবে বেছে নিচ্ছেন। বলা হচ্ছে, ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতিতে এগিয়ে থাকবেন প্যাট কামিন্সরাই। দ্রাবিড় বলছেন, 'যাই হোক না কেন, আগামী ৫ দিন সেটা পরিষ্কার হয়ে যাবে। তার আগে কী বলা হল বা পরে কী হল সেটা কোনও ব্যাপার নয়। কে ফেভারিট, কে নয়... মোদ্দা কথা হল দুটো ভাল দল খেলছে। দুই দলেরই ভাল কিছু ক্রিকেটার রয়েছে। আমি আশাবাদী যে, যদি আমরা ভাল খেলি, যদি ২০ উইকেট তুলতে পারি ও রান করি, আমি আত্মবিশ্বাসী আমরাই জিতব। হয়তো আগে থেকে বেশি আলোচনায় না থাকাটাই ভাল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget