Redmi 15A: রেডমি ১৫এ লঞ্চ হয়েছে ভারতে। শাওমির সাব-ব্র্যান্ড রেডমির এই ফোন পাওয়া যাবে ১৫ হাজার টাকার কমেই। রেডমি 'এ' সিরিজের এই ফোন কেনার আগে জেনে নিন মডেলের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন। রেডমি ১৫এ ফোনে একটি অক্টা-কোর ৫জি চিপসেট রয়েছে। এছাড়াও এই ফোনে ৬৩০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট পাবেন। আর রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, সেখানে ৩২ মেগাপিক্সেলের মেন সেনসর সেট রয়েছে। ৬.৯ ইঞ্চির ডিসপ্লে রয়েছে রেডমি ১৫এ ফোনে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

Continues below advertisement

ভারতে রেডমি ১৫এ ফোনের দাম কত 

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। তিনটি রঙে রেডমির এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট, Mi.com এবং শাওমি রিটেল স্টোর থেকে। Ace Black, Awesome Blue, Amaze Purple - এই তিন রঙে রেডমি ১৫এ ফোন লঞ্চ হয়েছে ভারতে। 

Continues below advertisement

ওপ্পোর নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে 

ওপ্পো এ৬এস ৫জি ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। ওপ্পো 'এ' সিরিজের এই ফোন ২টো রঙে লঞ্চ হয়েছে ভারতে। দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে ওপ্পো এ৬এস ৫জি ফোন লঞ্চ হয়েছে। মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে ওপ্পো 'এ' সিরিজের এই ফোনে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ওপ্পো এ৬এস ৫জি ফোন। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ওপ্পো ইন্ডিয়া ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে।    

ওপ্পো এ৬এস ৫জি ফোনের দাম ভারতে কত ?

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২০,৯৯৯ টাকা। ক্রেতারা ইন্সট্যান্ট ১০০০ টাকা ছাড় পাবেন। নো-কস্ট ইএমআই অপশনও পাবেন ক্রেতারা। এসবিআই কারড, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, বিওবি কার্ড, ইয়েস ব্যাঙ্ক, ফেডেরাল ব্যাঙ্ক এবনফ ডিবিএস - থাকলে এই নো-কস্ট ইএমআই অপশন পাওয়া যাবে।