Tecno Phones: ভারতে আসছে টেকনো সংস্থার নতুন ফোন টেকনো পোভা কার্ভ ২। দ্রুতই এই ফোন দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও আনুষ্ঠানিক দিনক্ষণ এখনও জানা যায়নি। এর আগে টেকনো পোভা কার্ভ ৫জি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। তারই সাকসেসর হিসেবে আসছে টেকনো পোভা কার্ভ ২ ফোন। এটিও ৫জি মডেলই হতে চলেছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালের মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল টেকনো পোভা কার্ভ ৫জি ফোন।
আনুষ্ঠানিক লঞ্চের আগে টেকনো পোভা কার্ভ ২ ফোন সম্পর্কে কী কী জানা গিয়েছে এখনও পর্যন্ত (সম্ভাব্য)
এক্স মাধ্যমে একটি টিজার প্রকাশ্যে এসেছে এই ফোনের। সেখানেও আভাস পাওয়া গিয়েছে যে, এই ফোন খুব তাড়াতাড়িই ভারতে লঞ্চ হতে চলেছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। টিজারে দেখা গিয়েছে টেকনো পোভা কার্ভ ৫জি ফোনের সঙ্গে প্রচুর মিল থাকতে চলেছে টেকনো পোভা কার্ভ ২ ফোনের। দুটো ফোন অরা একই ধরনের দেখতে হবে। নতুন ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে গোলাকার ক্যামেরা মডিউল। বেশ বড় আকারের ক্যামেরা ইউনিট হতে চলেছে এটি। টিজারে খুব স্পষ্ট ভাবে দেখা যায়নি এই ক্যামেরা মডিউলের ছবি।
একটি MediaTek MT6858 (MediaTek Dimensity 7100) চিপসেট থাকতে পারে টেকনো পোভা কার্ভ ২ ফোনে। অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট থাকতে পারে এই ফোনে। ১২ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকতে পারে প্রসেসরের সঙ্গে। একটি ৭৭৫০ এমএএইচের লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে টেকনো সংস্থার আসন্ন ৫জি ফোনে।
টেকনো পোভা কার্ভ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি কার্ভ AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর উপরে রয়েছে গোরিলা গ্লাস ৫ কোটিং। এই ফোনের অনবোর্ড ৮ জিবি র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়ানো যাএ ১৬ জিবি পর্যন্ত। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে এই র্যামের পরিমাণ বাড়ানো যাবে।
- এআই ফিচার যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। ৬৪ মেগাপিক্সেলের সোনি কোম্পানির মেন সেনসর রয়েছে এই ফোনে। ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও রয়েছে।
- এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন। ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট রয়েছে এই ফোনে। শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৪৫ মিনিটে। এই ফোন যথেষ্ট স্লিম ডিভাইস, মাত্র ৭.৪৫ মিলিমিটার পুরু।
- টেকনো পোভা কার্ভ ৫জি ফোনে Dolby Atmos সাপোর্ট যুক্ত স্টিরিও স্পিকার রয়েছে। এছাড়াও রয়েছে টেকনো সংস্থার নিজস্ব ভয়েস অ্যাসিসট্যান্ট Ella- র সাপোর্ট। এআই যুক্ত একাধিক ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে।