Itel A100: ভারতে আসছে আইটেল এ১০০ ফোন। টিজার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তিনটি রঙে লঞ্চ হতে চলেছে এই ফোন। আইটেল এ৯০ ফোনের সাকসেসর হিসেবে আইটেল এ১০০ ফোন লঞ্চ হতে চলেছে। এটি একটি বাজেট ফোন হতে চলেছে। গত বছর আইটেল এ৯০ ফোন লঞ্চ হয়েছিল ভারতে। এবার আসছে তার সাকসেসর মডেল। UltraLink ফিচার থাকবে এই নতুন ফোনে। ভারতে যে আইটেল এ১০০ ফোন লঞ্চ হতে চলেছে তা এক্স মাধ্যমে জানিয়েছে সংস্থা। তবে কবে এই ফোন লঞ্চ হবে তা নির্দিষ্ট ভাবে জানায়নি সংস্থা। ফ্ল্যাট ফ্রেম থাকতে চলেছে এই ফোনে। কোণের অংশগুলো হবে চৌকো আকৃতির। ম্যাট ফিনিশে লঞ্চ হবে এই ফোন। চৌকো আকৃতির ক্যামেরা মডিউল থাকতে চলেছে এই ফোনের ব্যাক প্যানেলে। রেয়ার ক্যামেরা মডিউলের ডিজাইন এরকম থাকতে চলেছে এই ফোনে। সেখানে দুটো গোলাকার ক্যামেরা মডিউল থাকবে বলে শোনা গিয়েছে। এলইডি ফ্ল্যাশ থাকতে চলেছে রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গে। 

Continues below advertisement

Pure Black, Silk Green, Titanium Gold - এই তিন রঙে লঞ্চ হতে চলেছে আইটেল এ১০০ ফোন। আলাদা করে মাইক্রোসাইট তৈরি হয়েছে এই স্মার্টফোনের জন্য। আইটেল এ১০০ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। এই ফোনের ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত হতে পারে। ৮০০০ টাকার সেগমেন্টে এই ফোন লঞ্চ হতে চলেছে বাজেট মডেল হিসেবে। সেলুলার অ্যাক্টিভিটি না থাকলেও UltraLink ফিচারের সাহায্যে আইটেল এ১০০ ফোনে ভয়েস কল করা যাবে নির্দিষ্ট কিছু ডিভাইসে। 

Continues below advertisement

Tecno Phones: ভারতে আসছে টেকনো পোভা কার্ভ ২ ৫জি ফোন। এটি টেকনো পোভা কার্ভ ৫জি ফোনের সাকসেসর মডেল। ২০২৫ সালের মে মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। এবার আসছে তার সাকসেসর মডেল। তিনটি রঙে টেকনো পোভা কার্ভ ২ ফোন লঞ্চ হবে ভারতে। অবশেষে এই ফোনের ভারতে লঞ্চের দিনক্ষণ প্রকাশ্যে এসেছে। আগামী ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২টায় (ভারতীয় সময়) এই ফোন লঞ্চ হবে। এক্স মাধ্যমে জানিয়েছে টেকনো সংস্থা। কার্ভ রেয়ার প্যানেল থাকবে এই ফোনে। ম্যাট ফিনিশ দেখা যাবে এই ফোনের রেয়ার প্যানেলে।