এক্সপ্লোর

Oppo K9 5G Launch : মিডরেঞ্জে নয়া ফোন, K9 5G আনল Oppo

কোভিডকালেও থামছে না ফোন লঞ্চ।অনলাইন মার্কেটের কথা মাথায় রেখে একের পর এক ফোন বের করেছে Oppo। এবার চিনে আত্মপ্রকাশ ঘটল কোম্পানির নয়া মডেল K9 5G-র।

বেজিং : কোভিডকালেও থেমে নেই ফোন লঞ্চ। অনলাইন মার্কেটের কথা মাথায় রেখে একের পর এক ফোন বের করেছে Oppo। এবার চিনে আত্মপ্রকাশ ঘটল কোম্পানির নয়া মডেল K9 5G-র।

মিডিয়াটেকের অপেক্ষাকৃত সস্তার প্রসেসর ছেড়ে এবার কোয়ালকমের দিকে এগোল Oppo। কোম্পানির K9 5G সিরিজে স্ন্যাপড্রাগন ৭৬৮জি চিপসেট দিল চিনা সংস্থা। চিনের বাজারের সঙ্গে তুলনা করলে ভারতীয় টাকায় ২২ হাজারের মধ্যে দাম হতে চলেছে এই স্মার্টফোনের। ফলে অন্য কোম্পানির মিড রেঞ্জের তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে ওপ্পোর নতুন মডেল।

Oppo K9 5G-র আনুমানিক দাম

চিনের বাজারে Oppo K9 5G-র দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। যার মধ্যে একটি ৮ জিবি, ১২৮ জিবি স্টোরেজ। অন্যটির মধ্যে রয়েছে ৮জিবি RAM ও ২৫৬ জিবির স্টোরেজ। চিনা মুদ্রায় প্রথম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে CNY১৮৯৯ মানে ভারতীয় মুদ্রায় ২১,৬০০ টাকা। ২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম CNY ২১৯৯ মানে ভারতীয় মুদ্রায় ২৫,০০০ টাকা রেখেছে কোম্পানি। ১১ মে থেকে এই নতুন ফোনের সেল শুরু হচ্ছে অনলাইনে। কালো ও ছাই রঙে পাওয়া যাবে ওপ্পোর নতুন মডেল। তবে এই ফোন এখনই বিশ্ববাজারে পাওয়া যাবে কি না তা নিশ্চিত করেনি কোম্পানি। 

Oppo K9 5G-র স্পেসিফিকেশন

ডুয়েল সিমের এই ফোন চলবে কালার অপারেটিং সিস্টেম ১১.১-এ। যা অ্যান্ড্রেয়ড ইলেভেনের ওপর ভিত্তি করেই গড়া হয়েছে। ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। সঙ্গে ৯০ হার্টজের রিফ্রেশ রেট। ৪১০ পিক্সেল পার ইঞ্চ ভিউয়িং ডেনসিটি। ফলে অ্যামোলেড প্যানেল না হলেও ডিসপ্লে নিয়ে চিন্তার কিছু নেই ক্রেতাদের। Oppo K9 5G-তে স্ন্যাপড্রাগন ৭৬৮জি প্রসেসর দিয়েছে কোম্পানি। যা এককথায় এই ফোনের ইউএসপি।  

ফোনের ক্যামেরা

নতুন মডেলে তিনটি রেয়ার ক্যামেরা দিয়েছে কোম্পানি। যার প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সলের। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সলের আল্ট্রা ওয়াইড সেন্সর। সঙ্গে ২ মেগাপিক্সলের ম্যাক্রো শুটার। ভালো সেলফির জন্য ৩২ মেগাপিক্সলের ক্যামেরা দিয়েছে কোম্পানি। রয়েছে ৩.৫ এমএম-এর অডিও জ্যাক। ৪৩০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে ওপ্পো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget