✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আনন্দ সকালে সকালের গুরুত্বপূর্ণ খবর এক নজরে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  01 Mar 2021 11:37 AM (IST)
ABP News

মাদককাণ্ডে গ্রেফতার রাকেশ সিংহ-ঘনিষ্ঠ আরও একজন। গ্রেফতার হয়েছেন সুরজ কুমার শাহ নামে এক ব্যক্তি। বাজেয়াপ্ত করা হয়েছে একটি স্কুটার। গতকাল রাতে কলকাতা গোয়েন্দা পুলিশের অ্যান্টি নারকোটিক্স সেলের আধিকারিকরা গ্রেফতার করেন তাঁকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই সুরজ কুমার শাহের গোটা ঘটনার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। পামেলা গোস্বামীর গাড়িতে মাদক রাখাতে অভিযুক্তকে সাহায্য করেছিল এবং অভিযুক্তকে পালাতে সাহায্য করেছিল সুরজ বলে অভিযোগ।

পুলিশের দাবি, রাকেশ সিংহের নির্দেশেই অভিযুক্তকে পালাতে সাহায্য করেছিল এই ধৃত সুরজ কুমার শাহ। অন্যদিকে ভোটের আগে ভরা ব্রিগেডে দাঁড়িয়ে প্রত্যেকের গলাতেই উঠে এল জোটের বার্তা। এক জোটে সকলে ডাক দিলেন পরিবর্তনের। কিন্তু তার মধ্যে কিছুটা হলেও তাল কাটল কংগ্রেসের (Congress) উদ্দেশে আইএসএফের (ISF) প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) বার্তায়। বামেদের কথা উল্লেখ করলেও জোটের আরেক শরিক কংগ্রেসের কথা একবারও উল্লেখ করেননি তিনি। বক্তব্যের শেষ অংশে এর ব্যাখ্যাও দেন। বলেন, "ভাগিদারী করতে এসেছি, তোষণ করতে আসিনি।"

এদিকে জ্বালানির জ্বালায় জেরবার জনজীবন। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ই-স্কুটারে চড়ে নবান্নে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেলে স্কুটারের চালকের আসনে বসে নবান্ন থেকে বেরোন মুখ্যমন্ত্রী। পরের দিনই রিক্সা চালিয়ে পুরসভায় গিয়েছিলেন হুগলির কোন্নগরের তৃণমূলের পুর প্রশাসক। হুগলিতে শ্রীরামপুরে খালি গায়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে সামিল হন তৃণমূল কর্মীরা। এবার বাগদায় মহিষের গাড়িতে চড়ে জানানো হল প্রতিবাদ।

  • হোম
  • টিভি শো
  • আনন্দ সকাল
  • আনন্দ সকালে সকালের গুরুত্বপূর্ণ খবর এক নজরে

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.