অর্থনৈতিকভাবে ‘ন্যায়’ প্রকল্প কতটা সম্ভব? দ্বিধাবিভক্ত বিশেষজ্ঞরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Mar 2019 11:15 AM (IST)

অর্থনৈতিকভাবে ‘ন্যায়’ প্রকল্প কতটা সম্ভব? অর্থনীতিবিদরা এই নিয়ে দ্বিধাবিভক্ত। একেই বিপুল রাজস্ব ঘাটতি। তারপর এত টাকা দিলে তা আসবে কোথা থেকে? প্রশ্ন অর্থনীতিবিদদের একাংশের। অপরপক্ষ মনে করছেন, গরিবের ক্রয়ক্ষমতা বাড়লে তার প্রভাব শিল্পেও পড়বে।