বাদুড়িয়ার সায়েস্তা নগরের বুথে জমায়েত, ছাপ্পা ভোট সহ একাধিক অনিয়মের ছবি
বসিরহাট লোকসভা কেন্দ্রের বাদুড়িয়ার সায়েস্তা নগরের কালীতলা প্রাথমিক বিদ্যালয় বুথে একাধিক অনিয়মের ছবি। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ২০০ মিটারের মধ্যে অনেক লোকের জমায়েত। পরে পুলিশ স্কোয়াড এসে জমায়েত ফাঁকা করে। এক মহিলার দাবি, তিনি ভোট দিতে পারেননি। অপর একজন পাশে এসে বোতাম টিপে দেন। বুথে লাগানো সিসি ক্যামেরা ঝুলে পড়েছে। এরই মধ্যে দেখা যায়, নীল জামা পরা একটি ছেলে ২২০ নম্বর বুথ থেকে বেরিয়ে দৌড়চ্ছে। আবার ২১৯ নম্বর বুথে দেখা গেল, এক মহিলার হয়ে ভোট দিয়ে দিচ্ছেন আরেক মহিলা। ওই বুথেই দেখা গেল জল খাওয়ার অছিলায় ইভিএমের পাশে বসে এক এজেন্ট। প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, এব্যাপারে কিছুই তাঁর জানা নেই।