বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অপপ্রচার চলছে, দাবি সব্যসাচীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2019 11:57 AM (IST)

দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের নির্বাচনী জনসভায় এসে ক্ষোভ উগরে দিলেন সব্যসাচী দত্ত। তাঁর বিজেপিতে যোগদানের জল্পনায় জল ঢেলে বিধাননগর পুরসভার মেয়র বলেন, দলের সুসময়-দুঃসময় সবসময় তিনি কর্মী হিসেবে দলের কাজ করবেন। বিজেপিতে যোগদান করা নিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চলছে বলেও মন্তব্য করেন সব্যসাচী। তৃণমূল প্রার্থী সৌগত রায় বলেন, সব্যসাচী দত্ত যে দলের সঙ্গেই রয়েছেন, তা প্রমাণ হল। গতকাল বাগুইআটির জগৎপুরের চণ্ডীবেড়িয়ায় সৌগত রায়ের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি।উপস্থিত ছিলেন পূর্ণেন্দু বসু, দোলা সেন।