পুরী থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান, শক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত ‘ফণী’

পুরী থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘ফণী’। শুক্রবার দুপুরের দিকে ওড়িশা উপকূল হয়ে সেটি স্থলভাগে আছড়ে পড়বে। তার জেরে ওইদিন থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় ‘ফণী’ এ রাজ্যে ঢোকার পর ঝড়ের গতিবেগ হতে পারে প্রায় ১০০ কিলোমিটার। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গ, পাঁচটি রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা। অন্ধ্রের কাঁকিনাড়া বন্দর ও বিশাখাপত্তনম থেকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পড়ার আশঙ্কা। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে। নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা। এই তীব্র ঘূর্ণিঝড়ের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পুরী ও ব্রহ্মপুরের মতো শহরগুলিতে আলাদা করে নজর রাখা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola