বীরভূমে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি, অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jul 2019 10:32 AM (IST)

বীরভূমের লাভপুরে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি। গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ তৃণমূল নেতা কাজল রায়ের। তাঁর দাবি, দ্বারকা স্বাস্থ্যকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা ও বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় এই হামলা। যদিও, বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। কে বা কারা হামলা চালান, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।