হাওড়ায় ভেঙে পড়ল পুরোন বাড়ির একাংশ, উদ্ধার আটকে পড়া ৭ বাসিন্দা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 May 2019 01:22 PM (IST)

হাওড়ার সালকিয়ার বাঁধাঘাট মোড়ে ভেঙে পড়ল পুরোন বাড়ির একাংশ। আটকে পড়েন ৭ বাসিন্দা। সকাল সাড়ে ৯টা নাগাদ বাড়িটির তিনতলার বারান্দার একাংশ ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালিপাঁচঘড়া থানার পুলিশ ও হাওড়া পুরসভার বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাড়ির ভিতরে আটকে পড়া ৭ জনকে উদ্ধার করা হয়।