কেন্দ্রীয় জয়েন্টে বাংলা ভাষায় প্রশ্নপত্রের দাবিতে আরও সুর চড়াল তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Nov 2019 07:06 AM (IST)

কেন্দ্রীয় জয়েন্টে বাংলা ভাষায় প্রশ্নপত্রের দাবিতে আরও সুর চড়াল তৃণমূল। এ নিয়ে এবার বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্যের শাসকদল। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। গতকাল বাংলা ভাষায় প্রশ্নপত্রের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতাও।