West Bengal Election 2021: বল ভেবে খেলতে গিয়ে বর্ধমানে বোমা ফেটে মৃত্যু শিশুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Mar 2021 02:38 PM (IST)

ভোটের মুখে বর্ধমান শহরে বোমা ফেটে মৃত্যু হল এক শিশুর। বিস্ফোরণে জখম আরও এক শিশু। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রসিকপুর এলাকায় বিস্ফোরণ হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। সকাল ১১ টা নাগাদ শিশুরা রাস্তায় খেলার সময় বিস্ফোরণ হয়। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন দুটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে।