Manik Bhattacharya: 'মানিক ভট্টাচার্যর ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না', গৌতম পালকে পরামর্শ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের | ABP Ananda LIVE
মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না। প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে (Goutam Pal) পরামর্শ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। ২০১৪-র প্রাথমিক টেটের শংসাপত্র সংক্রান্ত একটি মামলায় আজ আদালতে হাজির ছিলেন গৌতম পাল। সেই মামলাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য।