Recruitment Scam: ভুয়ো শিক্ষকের খোঁজে গিয়ে হামলার মুখে এবিপি আনন্দ। Bangla News
ABP Ananda | 28 Dec 2022 07:35 AM (IST)

কোথাও ধাক্কা মেরে, জোর করে ক্যামেরা বন্ধ করার চেষ্টা, তো কোথায় পরোক্ষে দেওয়া হল প্রাণনাশের হুমকি। লালগোলা থেকে আমতা, ভুয়ো শিক্ষক ও গ্রুপ সি-র চাকরিপ্রার্থীর খোঁজ করতে গিয়ে এমনই অভিজ্ঞতার মুখোমুখি হলেন এবিপি আনন্দর প্রতিনিধিরা।