Baruipur: রাতে বৃদ্ধ দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমা, বিস্ফোরণে চুরমার দোতলার জানালার কাচ
ABP Ananda | 10 Dec 2022 08:55 AM (IST)

রাতে বৃদ্ধ দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমা। বিস্ফোরণে চুরমার দোতলার জানালার কাচ, দেওয়ালে বোমা বিস্ফোরণের দাগ। অবাধ দুষ্কৃতী দৌরাত্ম্য দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। গোটা ঘটনায় আতঙ্কে প্রাক্তন ভূমি রাজস্ব আধিকারিক ও তাঁর স্ত্রী। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।