BJP Panchayat Yatra: পাখির চোখ পঞ্চায়েত ভোট, এবার 'পঞ্চায়েত পদযাত্রা' শুরু করছে বিজেপির যুব মোর্চা
ABP Ananda | 18 May 2023 12:00 AM (IST)

BJP Panchayat Yatra: তৃণমূলের নবজোয়ারের পাল্টা এবার 'পঞ্চায়েত পদযাত্রা' শুরু করছে বিজেপির যুব মোর্চা। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে টানা ২১ দিন চলবে এই কর্মসূচি। রাজ্যের ৫ হাজার গ্রামে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সূত্রের খবর, ছুঁয়ে যাওয়া হবে ২০০টি গ্রামীণ বিধানসভা এলাকা। দুর্নীতির প্রতিবাদে সরব হওয়ার পাশাপাশি পঞ্চায়েত নিয়ে পরিকল্পনার কথাও ভোটারদের কাছে তুলে ধরবে যুব মোর্চার কর্মী সমর্থকরা।