Bratya Basu: দ্রুত জটিলতা কাটিয়ে শূণ্যপদে চাকরি : ব্রাত্য বসু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Sep 2022 03:09 PM (IST)

শূন্য পদে শিক্ষক নিয়োগ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সূত্রের খবর, এবার থেকে বছরে একটি নির্দিষ্ট সময়ে শিক্ষকদের বদলির বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য। বছরভর শিক্ষক বদলি হলে শূন্য পদ নির্ণয় করতে সমস্যায় পড়তে হয়। তাই বছরের একটি নির্দিষ্ট সময়ে বদলির সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। বৈঠকে সেই সংক্রান্ত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার ফের বৈঠক ডেকেছেন শিক্ষামন্ত্রী, ওইদিন নিয়োগ নিয়ে নেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।