Bratya Basu: 'রাজ্যের বক্তব্য রিপোর্টে জায়গা পায়নি', মিড ডে মিল রিপোর্ট নিয়ে অভিযোগ ব্রাত্যর | ABP Ananda LIVE
ABP Ananda | 12 Apr 2023 03:42 PM (IST)

যৌথ প্রকল্পের আওতায় রিপোর্ট তৈরি হলেও, রাজ্যের প্রতিনিধিকে বাদ রাখলে পর্যালোচনা কমিটির যৌথতা থাকে কী করে, তা নিয়েও প্রশ্ন তোলেন ব্রাত্য (Bratya Basu)। তাঁর অভিযোগ, রাজ্যের বক্তব্য রিপোর্টে জায়গা পায়নি। এর প্রতিবাদে ইতিমধ্যেই বিদ্যালয় শিক্ষা বিভাগ কমিটির চেয়ারপার্সনকে চিঠি দিয়েছে, আজও যার জবাব আসেনি। তাই এই ‘লুকোচুরি’ খেলার মধ্যে ‘অন্য অভিসন্ধি’ রয়েছে বলে অভিযোগ করেন ব্রাত্য।