Calcutta Medical College: আন্দোলনে অনড়, এবার অনশন শুরুর সিদ্ধান্ত মেডিক্যাল কলেজের পড়ুয়াদের
এখনও আন্দোলনে অনড় কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। আজ থেকে অনশন শুরু করলেন তাঁরা। ডাক্তারি পড়ুয়াদের দাবি, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এছাড়া, ঘেরাও চলাকালীন রোগী পরিষেবা কাদের ষড়যন্ত্রে ব্যাহত হয়েছিল তা চিহ্নিত করার পাশাপাশি, পড়ুয়াদের হেনস্থাকারী অধ্যাপকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা। অন্যদিকে, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মেডিক্যাল টিম গঠন করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। নিরাপত্তার কথা ভেবে মোতায়েন রয়েছে পুলিশ।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Doctors Calcutta Medical College Patients