Durga Pujo: রজত জয়ন্তী বর্ষে বারাসাত রোড ৪র্থ লেন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো, মণ্ডপে চিরন্তনী ঐতিহ্যের ছোঁয়া
ABP Ananda | 03 Oct 2022 09:16 AM (IST)

রাজ্যজুড়ে উত্সবের আবহ। পুজোর মুডে ভাসছে তিলোত্তমা। এবছর ২৫ বছরে পা দিল, ব্যারাকপুরের, বারাসাত রোড ৪র্থ লেন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো। রজত জয়ন্তী বর্ষে, মণ্ডপে চিরন্তনী ঐতিহ্যের ছোঁয়া। লালচে আভা, সাদা খড়ির আলপনায় সেজে উঠেছে মণ্ডপ। সাবেকি প্রতিমা। পুজোর কটা দিন, এই মণ্ডপই, গোটা পাড়ার মিলনক্ষেত্র।