ED Raid : নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বাড়িতে এবার হানা ইডির

On The Spot: দু'দফায় সিবিআই (CBI)-এর জিজ্ঞাসাবাদের পর, নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) অভিযুক্ত, যুব তৃণমূল (TMC) নেতা, কুন্তল ঘোষের বাড়িতে এবার ইডির (ED) হানা। চিনার পার্কের কাছে এই অভিজাত আবাসনে ২টি ফ্ল্য়াট রয়েছে কুন্তলের। আজ সকালে, ইডির ১০-১২ জন আধিকারিকের একটি টিম ২টি ভাগে ভাগ হয়ে গিয়ে তল্লাশি অভিযান চালায়। সম্প্রতি, কুন্তলের বিরুদ্ধে সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলেন মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতি (Job Scam) মামলায় ইতিমধ্যেই কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) বুধ ও বৃহস্পতিবার দু'দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁর কাছে কিছু নথি চাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তাপস মণ্ডলের দাবি মতো সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার তথ্য সঠিক কি না, তাঁর কাছে কারা আসতেন? এই সমস্ত কিছুই খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। এই প্রসঙ্গে তৃণমূলের(Trinomool) সবাই চোর। সবাইকে জেলে(Jail) ঢোকানো দরকার। কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বাড়িতে ইডির (ED) তল্লাশি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের(Dilip Ghosh)। বিজেপি(BJP) নেতারা কি সবাই সাধুপুরুষ ? তাঁদের বাড়িতে রেইড(Raid) হয় না কেন ? পাল্টা কুণাল ঘোষ(Kunal Ghosh)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola