Murshidabad News: মুর্শিদাবাদের নওদা ব্লকের চাঁদপুর সমবায় সমিতির ভোট শুরুর আগেই 'গুলি'। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Dec 2022 05:40 PM (IST)

এবার সমবায় নির্বাচনেও গুলি চলার অভিযোগ উঠল। মুর্শিদাবাদের নওদা ব্লকের চাঁদপুর সমবায় সমিতির ভোট শুরুর আগেই 'গুলি'। পাটিকাবাড়ি হাইস্কুলের সামনে তুমুল উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। নওদার চাঁদপুর সমবায় সমিতিতে মোট ৯টি আসন। ১৯ জন প্রার্থী ও ৯৮১ জন ভোটার রয়েছেন