Hooghly: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে হুগলি
ABP Ananda | 01 May 2023 11:50 AM (IST)

নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের নজরে হুগলি জেলা।।এই জেলা থেকেই চাকরি-বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীল। তার প্রেক্ষিতে আজ নিজাম প্যালেসে তলব করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের হুগলি জেলার কয়েকজন আধিকারিককে। ২০১৪ সালের নিয়োগ সংক্রান্ত নথি আনতে বলা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।