ISF: পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, নালিশ তৃণমূলের বিরুদ্ধে

ABP Ananda  |  16 Mar 2023 02:13 PM (IST)
ABP News

রাতের অন্ধকারে আইএসএফের (ISF) পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে বাদুড়িয়ার নারায়ণপুর বাজারে উত্তেজনা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পতাকা ছেঁড়ার ছবি। ছবিতে মুখে কাপড় বাঁধা এক ব্যক্তিকে পতাকা ছিঁড়তে দেখা গিয়েছে। নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে আইএসএফ।


একই সুরে বিজেপির দাবি, ভয় পেয়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে শাসকদল অভিযোগ উড়িয়ে বাদুড়িয়ার তৃণমূল (TMC) বিধায়কের দাবি, শাসকদলকে বদনাম করতেই এই অপচেষ্টা। 


বারবার খবরের শিরোনামে উঠে এসেছে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ। ভাঙড়কে কেন্দ্র করে বারবার ঝামেলা হয়েছে দুই দলের মধ্যে। এবার বাদুড়িয়াতেও এমন ঘটনা। কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় সংঘর্ষ হয়েছিল তৃণমূল ও আইএসএফ-এর। দেগঙ্গার (Deganga) বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইয়াজপুর এলাকায় ঝামেলা হয়েছিল। ওই ঘটনায় বোবা প্রতিবন্ধী আই এস এফ কর্মীকে মারধর কর হয় বলে অভিযোগ। পাশাপাশি এক তৃণমূল কর্মীকে আই এস এফ এর (ISF Worker) কর্মীরা বাঁশের লাঠি নিয়ে মারধর করেছে। ঘটনায় দুই পক্ষের দুজন আহত হয়। আক্রান্ত তৃণমূল কর্মী বাবুসোনা মণ্ডলের অভিযোগ, ১১ জন আইএসএফ কর্মী মিলে বাঁশের লাঠি নিয়ে তাঁকে  মারধর করে আইএসএফ  কর্মী প্রতিবন্ধী ঝন্টু মন্ডলের লোকজন। এদিকে আইএসএফ (ISF Worker) কর্মী ঝন্টু মন্ডল কথা বলতে পারেন না। তাঁদের পরিবারের অভিযোগ আইএসএফকে সমর্থন করি এই আক্রোশ ছিল। এদিন সকালে মির্জানগর বাজারে একটি আলুর দোকানে ঝন্টু মন্ডলকে মারধর করে তৃণমূলের কর্মীরা। এরপর সমস্যা  সমাধানের নামে সন্ধেবেলা আইএসএফ কর্মীর বাড়িতে গিয়ে মারধর করে মির্জানগর এলাকার  তৃণমূল কর্মীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • ISF: পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, নালিশ তৃণমূলের বিরুদ্ধে

TRENDING VIDEOS

"মহম্মদ সেলিম.. এত বড় সাহস", নিশানা করে কী বললেন মুখ্যমন্ত্রী?3 Hour ago

"২১ শে জুলাই নিয়ে প্রতারণা করেছেন", আক্রমণ রাজু বন্দ্যোপাধ্য়ায়3 Hour ago

চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক |3 Hour ago

দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ3 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন