Remal Update: বাঁশ হাতে সরালেন ড্রেনের জঞ্জাল, সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে পে লোডারে চড়ে বসলেন সৌগত | ABP Ananda LIVE

ABP Ananda  |  27 May 2024 05:36 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) জেরে কোথাও জমেছে জল, কোথাও গাছ পড়ে বিপত্তি। পথে নেমেছেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় (Dumdum Lok Sabha TMC Candidate Sougata Roy)। কোথাও বাঁশ হাতে সরালেন ড্রেনের জঞ্জাল, বরানগরে আবার সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে চড়ে বসলেন পে লোডারে। দমদম লোকসভা কেন্দ্রে ভোট আগামী শনিবার। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন সৌগত রায়। ওদিকে তাপস রায় দল ছাড়াতেই বরানগর উপনির্বাচনে সায়ন্তিকাকে এবার প্রার্থী করেছে শাসকদল। সায়ন্তিকার বিপরীতে বরানগরে সজল ঘোষকে বিজেপি প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই দুই প্রার্থীরই ভোট কেন্দ্রে কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ভোটের মুখে এলাকাবাসীর ভোগান্তি কমাতে কোনও কমতি রাখেননি সৌগত-সায়ন্তিকারা। উত্তর ২৪ পরগনা জেলার খাস তালুক জুড়ে ছড়িয়ে আছে দমদমের পাশাপাশি, বসিরহাট এবং বারাসাত লোকসভা কেন্দ্র। এর একদিকে যেমন আছে বিধান নগর বা সল্টলেকের মতন জায়গা অন্য প্রান্তে তেমন আছে সন্দেশখালি এবং বের মজুরের মতন এলাকা। নদী, নালা, খাল, বিলে ঘেরা এই উত্তর চব্বিশ পরগনার এক প্রান্তে রয়েছে সুন্দরবনের মতন গভীর অরণ্য আর বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ সীমান্ত। আর বলাইবাহুল্য এই সব এলাকাই কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।


 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Remal Update: বাঁশ হাতে সরালেন ড্রেনের জঞ্জাল, সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে পে লোডারে চড়ে বসলেন সৌগত | ABP Ananda LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন