Mamata Banerjee: 'একবার এমন রক্ত নিয়েছিল হাত কালো হয়ে গিয়েছিল', এসএসকেএম-এ গিয়ে মন্তব্য মমতার
ABP Ananda | 09 Dec 2022 01:00 AM (IST)

এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী, চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা, রোগী পরিষেবা নিয়ে খোঁজখবরও নেন মমতা। এদিন তিনি বলেন, "আমি যখন ব্লাড টেস্ট করি, আমার কিন্তু তখন সমস্যা হয় না। ঠিক মতোই করে। পিজিতে করেছিলাম। তবে একবার এমন জোরে রক্ত নিয়েছে যে আমার গোটা হাত কালো হয়ে গিয়েছিল। সেই ভয়ে আমি আর এখানে ব্লাড টেস্ট করতে আসিনা। এগুলো অভিজ্ঞতা।"