✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Sagardighi: ১৯৭২-এর পর এই প্রথম সাগরদিঘি কেন্দ্রে জয়ী কংগ্রেস

ABP Ananda  |  03 Mar 2023 10:44 AM (IST)
ABP News

এক বছর পেরিয়ে আবার একটা দোসরা মার্চ। গত বছর এই দিনেই তাহেরপুর পুরসভায় জয়ের পতাকা উড়িয়েছিল সিপিএম। আর এবার, বামেদের সমর্থনে তৃণমূলের থেকে সাগরদিঘি ছিনিয়ে নিল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ধাক্কা তৃণমূলের। বিধানসভায় খাতা খুলল কংগ্রেস। হাতে এল সাগরদিঘি (Sagardighi)।
উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হলেন কংগ্রেস (congress) প্রার্থী। ২০২১ সালে, এই কেন্দ্রে ৫০ হাজারের বেশি ভোটে জিতেছিল তৃণমূল। সেই ব্যবধান টপকে এবার, ২২ হাজার ৯৮৬ ভোটে জিতলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। ২০১৬-র পর কোনও বিধানসভা নির্বাচনে জয়ী হল বাম-কংগ্রেস জোট। ১৯৭২-এর পর এই প্রথম সাগরদিঘি কেন্দ্রে জয়ী হল কংগ্রেস।
বিধানসভায় বিরোধী আসনে সঙ্গী পেলেন নৌশাদ সিদ্দিকি। ২১-এর বিধানসভা ভোটে সাগরদিঘিতে তৃণমূল পেয়েছিল ৫১ শতাংশ ভোট। বিজেপি ২৪ শতাংশ ভোট পেয়েছিল। আর, বাম কংগ্রেস জোট পেয়েছিল ১৯ শতাংশ ভোট। আর, এবার, কংগ্রেসের বায়রন বিশ্বাস পেয়েছেন ৪৭ শতাংশ ভোট। তৃণমূল (TMC) প্রার্থী দেবাশিস বন্দ্য়োপাধ্য়ায় প্রায় ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। বিজেপির (BJP) দিলীপ সাহা পেয়েছেন প্রায় ১৪ শতাংশ ভোট। অর্থাৎ, তৃণমূলের প্রায় ১৬ শতাংশ এবং, বিজেপির কমেছে প্রায় ১০ শতাংশ ভোট।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Sagardighi: ১৯৭২-এর পর এই প্রথম সাগরদিঘি কেন্দ্রে জয়ী কংগ্রেস

TRENDING VIDEOS

"এবার একঘরে হয়ে গেলেও, উনি এখন 'INDI'", মমতাকে কটাক্ষ আখরুজ্জামানের3 Hour ago

স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন3 Hour ago

ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম3 Hour ago

বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান3 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.