Sukanta Majumdar: তৃণমূলের রাজত্বে কেউ সুরক্ষিত নয়: সুকান্ত মজুমদার। ABP Ananda Live

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের মদিনাচকে শ্যুটআউট। ছররা গুলিতে মৃত্যু হল একজনের, গুরুতর জখম হন এক মহিলা-সহ ৩ জন। আহতদের শিলিগুড়ির নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো বিবাদের জেরে গুলি চলে। এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে গোয়ালপোখর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর,গতকাল রাত ১০টা নাগাদ গুলি চলে। গুলিবিদ্ধ এক টোটো চালকের অভিযোগ, গোয়ালপোখরের জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের মদতে গুলি চালানো হয়। অভিযুক্ত তৃণমূল। প্রধানের প্রতিক্রিয়া মেলেনি। তর্কের খাতিরে গোষ্ঠীকোন্দলের কথা স্বীকার করে নিলেও কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়েছেন
গোয়ালপোখরের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী গোলাম রব্বানি। গোটা ঘটনায় কী প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola