Suvendu Adhikari : 'ক্লাস ফাইভ পাস করে অঙ্কের টিচার হাই স্কুলের, এই লজ্জা রাখার জায়গা নেই!', আক্রমণ শুভেন্দুর
ABP Ananda | 27 Jan 2023 08:54 AM (IST)
বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হল সরস্বতী পুজো। কিন্তু, রাস্তায় বসে থাকা আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ওপর সরস্বতীর কৃপাদৃষ্টি পড়বে কবে? তাঁদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হবে কতদিনে? সেই প্রশ্ন তুলছেন অনেকে। এর মধ্য়েই নিয়োগ দুর্নীতি নিয়ে অব্য়াহত রইল রাজনৈতিক বাগযুদ্ধ।