Weather: রবিবারের সকালে ঘন কুয়াশার দাপট, ব্যাহত ট্রেন চলাচল
কলকাতা (Kolkata) থেকে জেলা, সকাল থেকে ঘন কুয়াশার (Fog) দাপট। এর মধ্যেই কুড়ির কাছাকাছি পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।সকাল থেকে ঘন কুয়াশা, ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। হাওড়ায় ট্রেন চলাচল ব্যাহত। লোকাল ট্রেনে প্রভাব নেই