Train Accident: লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ, প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর মেইন লাইনে শুরু ট্রেন চলাচল
বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। একজন চালক আহত হন। ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম। ছিঁড়ে যায় ওভারহেড তার। দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর মেইন লাইনে শুরু হয় ট্রেন চলাচল। স্থানীয় সূত্রে খবর, ভোর ৪টে ৫-এ ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। স্থানীয়রাই দুই চালককে উদ্ধার করেন। প্রশ্ন উঠেছে, একই লাইনে দুটি ট্রেন কীভাবে এল? কার গাফিলতি? আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমারের দাবি, চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনা। সিগন্যাল রেড ছিল। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে।
Tags :
West Bengal Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bankura ABP Ananda Bengali News District - Bengali News /West Bengal