Water: টালা ট্যাঙ্কের পাইপ ভেঙে গিয়ে ব্যাহত একাধিক জায়গায় জল সরবরাহ
ABP Ananda | 05 Mar 2023 07:48 AM (IST)

টালা ট্যাঙ্কের (Tala tank) পাইপ ভেঙে গিয়ে ব্যাহত হল কলকাতা (kolkata) পুরসভার একাধিক জায়গায় জল সরবরাহ। যুদ্ধকালীন তৎপরতায় পাইপ মেরামতির কাজ শুরু করে পুরসভা। বিকেলের দিকে স্বাভাবিক হয় জল (Water) সরবরাহ। পুরসভা সূত্রে খবর, পাইপ পুরোনো হয়ে যাওয়ায় জলের বেগ সামলাতে না পেরে ভেঙে পড়ে।