✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

WB Politics: করোনার সঙ্গে তুলনা! ইলামবাজারে স্যানিটাইজ করে BJP কর্মীদের TMC-তে যোগদান

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  25 Jun 2021 07:17 AM (IST)
ABP News

বীরভূমের ইলামবাজারে স্যানিটাইজ করে বিজেপি (BJP) কর্মীদের যোগদান করানো হল তৃণমূলে (TMC)। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপিকে করোনার সঙ্গে তুলনা করা হয়েছে বলে দাবি করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে। সেই কারণেই স্যানিটাইজ করে যোগদান করানো হয়েছে। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, ভাইরাস ছড়াচ্ছে শাসক দল।  


অন্যদিকে, তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে নদীতে পড়ে গেল মাছবোঝাই লরি। খালাসির মৃত্যু। গুরুতর আহত হন লরিচালক। ভোর ৪টে নাগাদ জলপাইগুড়ির ধূপগুড়িতে দুর্ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশ থেকে অসমগামী মাছবোঝাই লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ঝুমুর নদীতে পড়ে যায় লরি।


কোচবিহারের মাথাভাঙায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্নীতি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাথাভাঙা ২ নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতিকে শো কজ করলেন ব্লক সভাপতি হরিপদ মিত্র। তাঁর অভিযোগ, রেশন ডিলারদের কাছ থেকে টাকা তুলছেন ওই দলীয় নেতা। এছাড়া, বিধানসভা ভোটের পর থেকে তিনি দলবিরোধী কাজে যুক্ত হয়েছেন বলেও অভিযোগ। দুর্নীতি-যোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতা সাবলু বর্মনের দাবি, ক্ষমতার অপব্যবহার করছেন ব্লক সভাপতি।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • WB Politics: করোনার সঙ্গে তুলনা! ইলামবাজারে স্যানিটাইজ করে BJP কর্মীদের TMC-তে যোগদান

TRENDING VIDEOS

'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের2 Hour ago

"গ্যালারিতে বসে নয়, পিচে নেমে খেলুন", কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?3 Hour ago

প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান3 Hour ago

"লড়াই সংগ্রাম না করলে গণতন্ত্র বিপন্ন হবে",কোন প্রসঙ্গে বললেন Biman Bose?5 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.