Weather Update:এক ধাক্কায় বারোর নীচে নামল পারদ, উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jan 2023 10:35 AM (IST)

এক ধাক্কায় বারোর নীচে নামল পারদ। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি
যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। সপ্তাহান্তে ঝাড়খণ্ড লাগোয়া রাজ্যের জেলাগুলিতে শৈত্য প্রবাহের পরিস্থিতি । আগামী সপ্তাহের গোড়ায় ফের উর্ধ্বমুখী হবে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া কিছুটা গতি হারাবে