Maharashtra Politics: মহারাষ্ট্রে ফের মহানাটক, NCP থেকে BJP-র ছত্রছায়ায় অজিত । ABP Ananda Live

মহারাষ্ট্র রাজনীতিতে ফের মহানাটকীয় পরিস্থিতি (Maharashtra Politics)। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (NCP) ফের বিদ্রোহ। আবারও বিদ্রোহ ঘটালেন সেই অজিত পওয়ারই (Ajit Pawar)। আর তাতে শুরুতেই ছক্কা হাঁকালেন তিনি। মহারাষ্ট্রে একমাথ শিন্ডে সরকারে উপমুখ্যমন্ত্রী নিযুক্ত হলেন তিনি। বিজেপি-র দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে দায়িত্ব ভাগ করে নেবেন তিনি। এনসিপি সূত্রে জানা যাচ্ছে, ৫৩ জন এনসিপি বিধায়কের মধ্যে অজিতের পক্ষে ৪৩ জনের সমর্থন রয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola