Kashmir Avalanche: কাশ্মীরের বালতালে তুষারধসে মৃত এক শ্রমিক
ABP Ananda | 12 Jan 2023 07:13 PM (IST)

কাশ্মীরের বালতালে তুষারধসে মৃত্যু হয়েছে একজনের। গান্ডেরবাল এলাকায় জোড়া তুষারধসে বিপর্যয় ঘটেছে এবং বরফ চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। আরও কয়েকজনের বরফের নিচে চাপা পড়ার আশঙ্কা রয়েছে। টানেলের কাজ হওয়ার সময় হঠাৎই তুষারধস নামে। তার ফলেই ঘটে বিপর্যয়। এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী। তৈরি রাখা হয়েছে মেডিক্যাল টিমও।