কলকাতায় একলাফে দু’ডিগ্রি নামল তাপমাত্রা, রাজ্য জুড়ে শীতের আমেজ

অঘ্রাণের শুরুতেই একলাফে দু’ডিগ্রি নামল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। রাজ্যজুড়েই শীতের আমেজ। পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এসেছে । জম্মু-কাশ্মীরে লাগাতার তুষারপাত। তার প্রভাবে উত্তর-পশ্চিম দিক থেকে শীতল হাওয়া ঢুকছে রাজ্যে। তার জেরেই তাপমাত্রা কমেছে। তবে শীতের আমেজ বাড়লেও এখনই পাকাপাকিভাবে শীত পড়বে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola