Corona Delta strain: বেশিরভাগ ভারতীয়ই কি করোনার ডেল্টা স্ট্রেনে আক্রান্ত হয়েছেন?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  17 Jul 2021 02:56 PM (IST)
ABP News

বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ রুখতে একমাত্র অস্ত্র হতে পারে সচেতনতা এবং ভ্যাকসিন (Vaccine)। ICMR-এর একটি সমীক্ষাও বলছে, ভ্যাকসিনেশনের পর হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার কমে। এদিকে, কো-উইন পোর্টাল অনুযায়ী, শুক্রবার সন্ধে অবধি ভ্যাকসিনের দু’টি ডোজ পেয়েছেন ৭ কোটি ৯৩ লক্ষ ৭৩ হাজার ৭৮৩ জন। ভারতে প্রাপ্ত বয়স্ক অর্থাৎ আঠেরো বছরের বেশি বয়সী  নাগরিকের সংখ্যা ৯৪ কোটি। এর মধ্যে এখনও পর্যন্ত ভ্যাকসিনের জোড়া ডোজ পেয়েছেন মাত্র আট  শতাংশ। তৃতীয় ঢেউ (Third Wave Of Corona) যখন চোখ রাঙাচ্ছে, তখন ICMR-এর সমীক্ষা ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বেশিরভাগ ভারতীয়ই কি করোনার ডেল্টা স্ট্রেনে (Corona Delta strain) আক্রান্ত হয়েছেন? ICMR-এর সাম্প্রতিক একটি সমীক্ষায় অনেকটা এমনই তথ্য উঠে এসেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সমীক্ষা বলছে, বেশিরভাগ করোনা আক্রান্ত, যাঁরা সংক্রমিত হওয়ার আগে ভ্যাকসিনের অন্তত একটা ডোজ নিয়েছিলেন, তাঁরা ডে ল্টা স্ট্রেনে আক্রান্ত ছিলেন। মোট আক্রান্তের মধ্যে প্রায় ৮৬ শতাংশের শরীরেই থাবা বসিয়েছিল ডেল্টা স্ট্রেন। এবার দ্বিতীয় ঢেউয়ের (Corona Second Wave) পর, তৃতীয় ঢেউ এলে কী হবে, সেই আশঙ্কা তৈরি হচ্ছে অনেকের মনেই। 

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Corona Delta strain: বেশিরভাগ ভারতীয়ই কি করোনার ডেল্টা স্ট্রেনে আক্রান্ত হয়েছেন?

TRENDING VIDEOS

বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?8 Hour ago

"রাষ্ট্রবিরোধী শক্তিকে রাজ্যের মাটি থেকে যেন পরিষ্কার করে দিতে পারি": মুখ্যমন্ত্রী8 Hour ago

নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র8 Hour ago

পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য9 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন