সৌগত ও কল্যাণকে তীব্র আক্রমণ দিলীপের, ওর রাজনৈতিক প্রশিক্ষণ নেই, পাল্টা সৌগতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Dec 2020 09:48 PM (IST)

দিলীপ ঘোষের নিশানার তৃণমূলের দুই হেভিওয়েট সাংসদ। সৌগত রায় রাজনীতি বোঝেন না, আইএএস আইপিএস অফিসারদের নিয়ে কেন্দ্রকে চিঠি পাঠাতে পারেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষেরই রাজনৈতিক প্রশিক্ষণ নেই, পাল্টা জবাব সৌগতর।