Fire: স্ট্র্যান্ড রোডের বহুতলে আগুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Mar 2021 07:21 PM (IST)

স্ট্র্যান্ড রোডে বহুতলে বিধ্বংসী আগুন। বহুতলের ১৩ তলায় আগুন লেগেছে। সন্ধে ৬টা ১০ নাগাদ আগুন লাগে। লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ছয়টি ইঞ্জিন। বহুতলে রয়েছে রেল দফতর। আনা হয়েছে হাইড্রলিক ল্যাডার। স্ট্র্যান্ড রোডে বন্ধ রয়েছে যান চলাচল।