টোল প্লাজায় চাকরি চাই ... তুফানগঞ্জে বিক্ষোভের মুখে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Sep 2020 11:45 AM (IST)

কোচবিহারের তুফানগঞ্জে জাতীয় সড়কে টোল প্লাজার উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বিক্ষোভকারীদের অভিযোগ, যাঁরা এই টোল প্লাজার জন্য জমিদাতা, তাঁদের বলা হয়েছিল চাকরি দেওয়া হবে। কিন্তু তা দেওয়া হয়নি।