Governor Press Meet: 'আমফানের সহায়তা, করোনা-মোকাবিলার বরাদ্দে দুর্নীতি হয়েছে', বিস্ফোরক দাবি রাজ্যপালের

কোলাঘাট থেকে ফের রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আমফানের ইস্যুকে হাতিয়ার করে তিনি বলেন, "আমফানের পর বিকল হয়ে গিয়েছিল রাজ্য প্রশাসন। দুর্যোগের পূর্বাভাস থাকা সত্ত্বেও, কেন কোনও প্রস্তুতি ছিল না রাজ্যে? আমফানে আর্থিক সাহায্য, করোনা-মোকাবিলায় বরাদ্দে দুর্নীতি হয়েছে", বিস্ফোরক দাবি রাজ্যপালের। পাশাপাশি তিনি CAG রিপোর্ট নিয়েও সুর চড়ান। একইসঙ্গে সরকারি কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাত প্রসঙ্গেও ফের সরব হন জগদীপ ধনকড়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola