Netaji's Birth Anniversary: নেতাজির জন্মদিনেও থামল না 'পরাক্রম দিবস' বনাম 'দেশনায়ক দিবস' তরজা

দেশজুড়ে পালিত হল সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মদিন। তবে বঙ্গে বিধানসভা ভোটের দোরগোড়ায় একেবারে অন্য মাত্রা পেল নেতাজির জন্মবার্ষিকী উদযাপন। সবকিছুকে ছাপিয়ে সামনে এল পরাক্রম দিবস বনাম দেশনায়ক দিবসের বিষয়টি। গুরুত্বপূর্ণ এই দিনটিকে আগেই দেশনায়ক দিবস হিসেবে ঘোষণা করে রাজ্য সরকার। এদিন সকালে ট্যুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "আমরা আজকের দিনটি দেশনায়ক দিবস হিসেবে পালন করছি।" অন্যদিকে ২৩ জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কিন্তু এই নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা চলছে কয়েকদিন ধরেই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola