'মেজদাকে বলেছেন বড়দা, জ্ঞানদানন্দিনীর শাড়ি পরার স্টাইল নিয়ে অর্ধ সত্য', মোদির ভাষণে একাধিক ত্রুটি বের করলেন ব্রাত্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Dec 2020 01:51 PM (IST)
আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তির উদ্বোধনী অনুষ্ঠানের ভার্চুয়াল সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি ছত্রে ছত্রে গুরুদেবের পংক্তি ও পরিবার সম্পর্কে বলেন। তার খানিক পরেই সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা ব্রাত্য বসু ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। সেখানে ব্রাত্য বসু বলেন, "প্রধানমন্ত্রীর বক্তব্যে রবীন্দ্রনাথের পরিবার সম্পর্কে ভুল তথ্য। মেজদাকে বলেছেন বড়দা, উচ্চারণ ভুল করেছেন জ্ঞানদানন্দিনীর।" পাশাপাশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাঁর বক্তব্য প্রসঙ্গে ব্রাত্যবাবু বলেন, "এত বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, কলকাতা বিশ্ববিদ্যালয় নেই?"