Fire: শিলিগুডির বাগরাকোট এলাকায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৬-৭টি ঝুপড়ি

গভীর রাতে শিলিগুডির বাগরাকোট এলাকায় বিধ্বংসী আগুন লাগে। ভস্মীভূত হয়ে গিয়েছে ছয় থেকে সাতটি ঝুপড়ি ও তিন চারটি দোকান। গতকাল রাত দুটো নাগাদ এই আগুন লাগে।  দ্রুত তা ছড়িয়ে পড়ে। পুড়ে যায়  ছয় থেকে সাতটি ঝুপড়ি, তিন চারটি দোকান, তিনটি মোটরবাইক ও একটি টোটো। দমকলের তিনটি ইঞ্জিনের ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola