ফ্যাট টু ফিট! কোন ডায়েট মেনে ওজন ঝরালেন রোহিত?

Published by: ABP Ananda

অনেকে সন্দেহ অবধি প্রকাশ করেছিলেন যে রোহিত সম্ভবত টিম ইন্ডিয়ার নতুন ফিটনেসের মাপকাঠি, ব্রঙ্কো টেস্ট পাশই করতে পারবেন না।

তবে রোহিত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে শুধু ব্রঙ্কো টেস্ট পাশই করেননি, তার ওজনও ২০ কেজি কমেছে বলে খবর।

রোহিত পাঁচ মিনিটের একটু বেশি সময় নিয়েছেন ব্রঙ্কো টেস্ট সম্পূর্ণ করতে। সহজেই তিনি এই পরীক্ষা পাস করেন। তাঁর ওজন ঝরানোও সকলের নজর কেড়েছে।

রোহিত প্রাক্তন ভারতীয় সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে জিমে ঘাম ঝরানোর ছবি আগেই প্রকাশ করেছিলেন। তবে কার্ডিও, ওয়ার্কআউটের পাশাপাশি রোহিত কড়া ডায়েটও মেনে চলেছেন।

লিক হওয়া ডায়েট অনুযায়ী রোহিত দিনের শুরুটা করেন সাতটার সময় ছয়টা আমন্ড, স্প্রাউট স্যালাড ও জুস খেয়ে।

তার আড়াই ঘণ্টা পরে ব্রেকফাস্ট সারেন তিনি। তাতে থাকে না নারকম ফল দিয়ে ওটমিল এবং এক গ্লাস দুধ।

বেলা ১১.৩০টায় দই, ছিলা ও নারকেলের জল খান রোহিত। দুপুর ১.৩০ টায় লাঞ্চে থাকে তরকারি, ডাল, ভাত ও স্যালাড।

বিকেলে ৪.৩০টে নাগাদ স্মুদি ও ড্রাই ফ্রুট খান তিনি। রাত সাড়ে সাতটার সময় ডিনার সারেন 'হিটম্যান'। তাতে সব্জি দিয়ে পনির তরকারির সঙ্গে থাকে পোলাও এবং সব্জি স্যুপ।

এরপর ঘুমানোর আগে রাত ৯.৩০টায় এক গ্লাস দুধ ও কয়েকটি বাদাম খান রোহিত। অর্থাৎ নিয়মিত অন্তরালে পরিমিত খাবার খেয়েই রোহিত ওজন কমিয়েছেন বলে শোনা যাচ্ছে।