কথায় বলে, নুন ছাড়া নাকি রান্নার স্বাদ হয় না। কথাটা ১০০ শতাংশই ঠিক।
বিশেষ করে ভারতীয়দের মধ্যে নুন খাওয়ার প্রচলন খুব বেশি।
ভারতীয়রা বেশিরভাগ সময়েই মনে করেন, সঠিক পরিমাণে নুন ছাড়া রান্নায় একেবারেই স্বাদ আসে না
তবে অতিরিক্ত নুন খাওয়া স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। নীরবে অনেক রোগের কারণ হতে পারে এই নুন
উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং মস্তিষ্কের স্ট্রোকের মতো গুরুতর রোগ হতে পারে অধিক পরিমাণে নুন খেলে
ভারতে অধিকাংশ মানুষই প্রয়োজনের চেয়ে বেশি নুন খায়। এটাই তাদের অভ্যাস হয়ে গিয়েছে
ভারতের শহর অঞ্চলে বসবাসকারী লোকেরা প্রতিদিন ৯.২ গ্রাম নুন খেতে অভ্যস্থ হয়ে পড়েছেন।
গ্রামের লোকেরা ৫.৬ গ্রাম নুন খায়, এটা শহরের লোকেদের থেকে তুলনামূলক কম
একটি গবেষণায় দেখা গিয়েছে, ভারতের অধিকাংশ মানুষই প্রয়োজনের চেয়ে বেশি নুন খান
ডব্লিউএইচও অনুসারে, একজন ব্যক্তির প্রতিদিন ৫ গ্রামের কম নুন খাওয়া উচিত।
বেশি নুন খাওয়া থেকে বাঁচতে কম সোডিয়াম যুক্ত নুন ব্যবহার করুন